শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০২ পিএম, ২০২১-০৫-১২
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রোসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আবেদনে পিবিআই বলেছে, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে খুন, সে সম্পর্ক জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানিতে বাবুলের পক্ষে দাঁড়ান আইনজীবী আরিফুর রহমান। তিনি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সে আবেদন নাকচ করে দেন।
বাবুলের আইনজীবী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা মামলার বাদী ছিলাম। পুলিশ যথাযথ তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ঘটনার শিকার। উচ্চ আদালতে যাব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।’
বেলা তিনটার কিছু আগে কড়া নিরাপত্তার মধ্যে আদালত ভবনের দ্বিতীয় তলায় হাজির করা হয় বাবুল আক্তার। এ সময় তাঁকে খুব বিমর্ষ দেখাচ্ছিল।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited