শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৯ পিএম, ২০২১-০৫-০৮
নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট দীঘিরহাট ২ নম্বর রেল গেইট এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তাহমিনা বেগম (৩৫)। শুক্রবার (৭ মে) রাতে স্থানীয় খলিলুর রহমানের ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এসময় তাহমিনার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তার স্বামী ৩ মামলার আসামি সাজু মিয়াকে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান চালায়। এই দোকানের আড়ালে সে ইয়াবা বিক্রি করে। ওসি বলেন, সাজু মিয়া ও তাহমিনা পানির দীঘি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা বাইরে থেকে পাইকারি দরে ইয়াবা কিনে এনে দেওয়ানহাট পানির দীঘি এলাকায় খুচরা বিক্রি করে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited