চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

৫ দফা দাবি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৭ পিএম, ২০২১-০৫-০২

৫ দফা দাবি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের 

গণপরিবহন চালুর অনুমতি প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন মালিকদের ব্যাংক ও কিস্তির সুদ মওকুফ সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। রোববার (২ মে) সকালে নগরের স্টেশন রোডে আন্তঃজিলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে গণপরিবহন কয়েকবার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু লকডাউনে যখন গণপরিবহন চালানোর নিষেধাজ্ঞা থাকে তখনও পরিবহনের প্রাতিষ্ঠানিক খরচ বন্ধ থাকে না। বিভিন্ন পরিবহন সার্ভিসের প্রধান ও শাখা কার্যালয়ের অফিস ভাড়া, স্টাফদের বেতন ইত্যাদি মালিকদের বহন করতে হয়। পরিবহন শ্রমিকরাও হয়ে পড়ে বেকার। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে এক যাত্রী এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যখন গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দেওয়া হয় তখনও মালিকদের দুই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তারপরও গণপরিবহন চালু থাকলে কোন রকমে অস্তিত্ব বজায় রাখা যায়। তিনি আরও বলেন, বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন ও পণ্য পরিবহন মিলে কমপক্ষে এক লাখ শ্রমিক রয়েছে। প্রতিদিন ৫০০ টাকা বেতন ধরলেও দৈনিক ৫ কোটি টাকা আয় থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। তাই সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে ঠিক করতে হবে- দেশে পরিবহন সার্ভিসের আদৌ প্রয়োজন আছে কি না? এসময় নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো- বিনা সুদে সড়ক পরিবহন মালিকদের ঋণ প্রদান করতে হবে, করোনাকালীন সময়ে এক বছরের জন্য ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করে দিতে হবে, কিস্তির টাকার জন্য হয়রানি ও মামলা প্রদান বন্ধ করতে হবে, করোনা মহামারি সমাপ্তি হওয়া পর্যন্ত ডকুমেন্ট হালনাগাদ করার সময় বৃদ্ধি করতে হবে এবং সকল পরিবহন শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, সাধারণ সম্পাদক অলি আহমদ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর