চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সমাধান ছাড়াই শেষ হলো বৈঠক, চলবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৯ পিএম, ২০২১-০৪-২৮

সমাধান ছাড়াই শেষ হলো বৈঠক, চলবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসদের ডাকা কর্মবিরতি প্রত্যাহারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেও কোনো রকম সুরহা ছাড়াই শেষে হয়েছে বৈঠক। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে যোগ দিবেন না বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় চমেক হাসপাতালের পরিচালকের সভাকক্ষে বৈঠকে বসেন হাসপাতাল ও চমেক কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং দুই পক্ষের নেতাকর্মীরা। কিন্তু প্রশাসন দাবি আদায়ের আশ্বাস দিলেও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি বলবৎ থাকবে বলে জানিয়ে দেন ইন্টার্ন চিকিৎসকরা।  বৈঠক শেষ চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। আশা করছি তারা কাজে যোগদান করবে। এসময় তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা অন্য সময়ের চেয়ে কম। তাই ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দিতে কোনো সমস্যা হয় নি। চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান  বলেন, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ছিল কিন্তু কোনো সমাধান আসেনি। আমরা কোনো অপরাধীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি নাই। আমাদের দাবি, মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান থাকবে।  তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের নেতৃত্বে বহিরাগতরা মেডিক্যালে হামলা চালায়। এসময় ইন্টার্ন চিকিৎসকদের ছাত্রাবাসে আটকে রাখে এবং কাজে যোগ দিতে দেওয়া হয়নি। জীবনের নিরপত্তা না থাকলে আমরা কেন কাজে যোগ দেবো? 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর