শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৭ পিএম, ২০২১-০৪-২৬
বিদেশে রপ্তানির জন্য প্রস্তুতকৃত গার্মেন্টস পণ্য পরিবহনকালে সংঘবদ্ধ একটি চোরচক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (বন্দর) বিভাগ। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে তিন হাজার পিস বিছানার চাদর উদ্ধার করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এডিসি এ এ এম হুমায়ুন কবীর।
বন্দর গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কায়াসার সানকো জেবি ট্যাক্সটাইল লিমিটেড ১৪ হাজার ২৩৩ পিস বিছানার চাদর তৈরি করেন। নারায়নগঞ্জ হতে চট্টগ্রাম বন্দরে শিপমেন্টের জন্য পাঠানোর পথে একটি সংঘবদ্ধ চোরাচক্র তিন হাজার পিস চুরি করেন। চুরির ঘটনায় গত ১৯ এপ্রিল কায়াসার সানকো জেবি ট্যাক্সটাইল লিমিটেড পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এসি মো. ইয়াসির আরাফাত বলেন, ইপিজেড থানার র্যা ব-৭ গলি, বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এবং নিমতলা ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ৩ হাজার বিছানার চাদর উদ্ধার করা হয়। এ সময় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় ।
এডিসি এ এ এম হুমায়ুন কবীর বলেন, সংঘবদ্ধ চোরচক্র রপ্তানি পণ্য পরিবহনকালে বিশেষ কৌশলে কার্টুন থেকে কিছু মালামাল চুরি করে রেখে দেয়। যা বাহির থেকে দেখে বুঝার উপায় থাকে না। পরবর্তীতে রপ্তানিকৃত দেশে পণ্য পৌঁছার পর নির্দিষ্ট পরিমাণ থেকে কম পণ্য পাওয়া গেলে চুরির বিষয়টি সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited