চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর পুড়ে ছাই 

লোহাগাড়া প্রতিনিধি :    |    ০৬:৫৭ পিএম, ২০২১-০৪-১৯

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর পুড়ে ছাই 

লোহাগাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চুনতি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আশ্রয়ণ প্রকল্পে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত নূর আহমদের স্ত্রী মাহমুদা খাতুন, মৃত ইব্রাহিমের পুত্র মো. শাহ আলম, নুরুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগম, মৃত মো. কাশেমের পুত্র আবুল বশর, মৃত ছরওয়ারের স্ত্রী আয়েশা বেগম, মৃত আবুল হোসেনের স্ত্রী মাবিয়া বেগম, মৃত লালমিয়ার পুত্র ফরিদুল আলম প্রকাশ বৈদ্য ফরিদ, মৃত মোজাহের আহমদের পুত্র আবু তাহের, মৃত নজু মিয়ার পুত্র আবুল কালাম ও মৃত আব্দুস ছালামের পুত্র আব্দুল আমিন।  অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশ-পাশের পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর