শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১২ পিএম, ২০২১-০৪-১৭
সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর নামক এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার টাকার মূল্যের ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (১৭ এপ্রিল) এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা।
গ্রেফতারকৃতরা হলেন- ট্রাক চালক মো. আবুল হোসেন (৩২) ও হেলপার মো. মানিক মিয়া (২৯)। র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকায় একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের চালকের সিটের পিছন থেকে ৪টি টেপ মোড়ানো বড় প্যাকেটে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজারের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ সারা দেশে বিক্রি করেন। গ্রেফতার চালক ও হেলপারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited