শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৪ পিএম, ২০২১-০৪-১১
ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অচিরেই নগরীর সকল ঝুঁকিপূর্ণ ভবন অপসারন করা উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
আজ রোববার (১১ এপ্রিল) সকালে নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের গোয়াল পাড়ায় হেলে পড়া পাঁচ তলা ভবন পরিদর্শনে যান মেয়র।
পরিদর্শনকালে তিনি ভবনটির মালিক কার্তিক ঘোষ পরিবারকে অচিরেই এটি ভেঙ্গে নিরাপদে অপসারন পূর্বক এলাকাকে ঝুঁকিমুক্ত করার আহ্বান জানান। অপসারন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ প্রদান করতে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, নগরীতে যে সকল ভবন হেলে পড়েছে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তার একটি সুনির্দিষ্ট তালিকা নিশ্চয়ই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আছে। আমি মনে করি, কোন বড় ধরনের বিপর্যয়ের আগেই কেবল কার্তিক ঘোষের এ বাড়িটিই নয় বরং নগরীতে যতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সব কটি ভেঙ্গে অপসারনে এসব ভবন মালিকদের বাধ্য করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, যারা বিল্ডিং কোড না মেনে কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবন নির্মান করেছে, ভবনকে পরিবর্ধন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহনে আরো কঠোরতা অবলম্বন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
সিএমপি'র ডেপুটি কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক মো. আজিজুল হক, সিএমপির সহকারী কমিশনাার নোবেল চাকমা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, মেয়রের একান্ত সহকারী আবুল হাসেম এসময় সেখানে উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited