শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:৪৮ পিএম, ২০২১-০৩-১৩
সীতাকুণ্ড থানার টেরিয়াল এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১২ মার্চ) দুপুরে বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- সীতাকুণ্ড উপজেলার টেরিয়াল এলাকার শাহ আলমের ছেলে মো. ইসমাঈল (৩৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।
তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, তাড়া করে দুইজনকে আটক করে র্যাব। তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা দীর্ঘদিন অবৈধ অস্ত্র বেচা-কেনা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তাদের অস্ত্র ও গুলিসহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited