শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ পিএম, ২০২১-০৩-০৬
নগরীর হালিশহরে ১ নং পানির কল ২৫ নং ওয়ার্ড অফিসের পাশে অবস্থিত মোবাইল, কম্পিউটার ও মোবাইল ব্যাংকিং দোকান ‘সামিহা এন্টারপ্রাইজ’ নামে এক দোকান আগুনে ভস্মিভূত। শুক্রবার (৫ মার্চ) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানটির অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী প্রেমা বলেন, আমি সকাল ৬ টার সময় অফিস যাওয়ার পথে দেখি বন্ধ দোকানের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে । বুঝতে পারলাম দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক দোকানের মালিক নাজিম ভাইকে কল দিলে তিনি এসে দোকান খুললে দেখি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ ঘটনায় দমকলবাহিনীকে কল দেওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন এলাকাবাসীরা।
এলাকাবাসীরা জানান, আমরা এসে দেখি আগুন লাগছে। ভাগ্য ভালো পাশে একটি পুকুর ছিল তাই দ্রুত আগুন নিভাতে পেরেছি। না হলে অনেক বড় ক্ষতি হতো।
এ ব্যাপারে দোকানের মালিক মোঃ রবিউল ইসলাম নাজিম বলেন, ভোরে হঠাৎ ফোন পেয়ে ছুটে আসি। দোকান খুলে দেখি আগুন । পরে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমার দোকানের ৩৫ টি দামী মোবাইল, ৩০০ টি ব্যাটারি, ২০০ চার্জারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। এতে আমার প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এটিই আমার আয় রোজগারের একমাত্র পথ। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। কারেন্টের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited