শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১০ পিএম, ২০২১-০৩-০৪
মাননীয় প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। চসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে এইচ টি ইমামের অসামান্য অবদান বাঙালি জাতি কৃতজ্ঞতচিত্ত স্মরণ রাখবে। তিনি অত্যন্ত সফলতার সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হল।
বুধবার (৩ মার্চ) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইচ টি ইমাম ।
কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (২ মার্চ) তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানা যায়। ফুসফুস, কিডনি জটিলতা, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited