শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৭ পিএম, ২০২১-০৩-০৪
নগরের ডবলমুরিং থানার সিডিএ কর্ণফুলী মার্কেটে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৩০-৪০ টাকা বেশি বিক্রি করায় ২টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৩ মার্চ) এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
এসময় তেলের দাম অতিরিক্ত নেওয়ায় কর্ণফুলী মার্কেটের জাহাঙ্গীর স্টোরকে ১০ হাজার টাকা ও ইসলাম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে হালিশহর থানার পিসি রোডের আলমগীর স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, নিউ মেহের স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, অননুমোদিত রং ও কোমলপানীয় সংরক্ষণ করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ডবলমুরিং থানার সিডিএ কর্ণফুলী মার্কেটের নূরে আলম স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বেপারিপাড়া কাঁচা বাজারের আজম আলীর মাংসের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
হালিশহর, চৌমুহনী এলাকার মাহমুদা ফার্মেসিকে অনিবন্ধিত বিদেশি ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২৫ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited