শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৮ পিএম, ২০২১-০৩-০৩
শ্রমিকদের বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে উধাও হয়ে গেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক। এ ঘটনায় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। বুধবার (০৩ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
পদ্মা ওয়্যারস লিমিটেডের এক শ্রমিক বলেন, গত মাসের বেতন, ছুটির টাকা এবং চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা না দিয়ে উল্টো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হয়েছে। এ ব্যাপারে জানতে পদ্মা ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান নিছার উদ্দীন সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোহাম্মদ মানিক বলেন, গত ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। তাদের আন্দোলন অযৌক্তিক। তবে কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের চেয়াম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি বেপজা’র অধীন। শ্রমিক নেতাদের নিয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। বেপজা কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন কারখানা বন্ধ রাখতে। এর মধ্যে মালিকের কোনো সন্ধান না মিললে বেপজা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited