শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৯ পিএম, ২০২১-০২-২৮
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ
ভোটাররা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন। এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম), বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু (রেডিও) ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোট গ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাবের টিম দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited