চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের তিন পৌরসভায় ভোটগ্রহণ চলছে 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৫ পিএম, ২০২১-০২-২৮

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের তিন পৌরসভায় ভোটগ্রহণ চলছে 

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

পৌরসভাগুলো হলো- রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট। এছাড়া তফসিল অনুযায়ী এ ধাপে রাউজান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তা আর প্রয়োজন হয়নি। রাঙ্গুনিয়ায় মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রাঙ্গুনিয়ায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৭৯১ জন। এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৫১৯ জন ও নারী ১২ হাজার ২৭২ জন। সকাল থেকে ১১টি কেন্দ্রের ৭০টি বুথে ভোটগ্রহণ চলছে। 

পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। মিরসরাইয়ে বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন। 

এছাড়া এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটানিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, এ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী ৬ হাজার ৪১৩ জন। একযোগে ৩৮টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৬ জন আনসার ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি কেন্দ্র নিয়ে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। বারইয়াহাটে মেয়র পদে দুইজন ও কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটানিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, এ পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৪ জন ও নারী ৪ হাজার ৬১ জন। এ পৌরসভার ৯টি কেন্দ্রের ২৭টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোটারদের নিরাপত্তায় এক প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৭ জন আনসার সদস্য ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর