শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৫১ পিএম, ২০২১-০২-২২
চন্দনাইশের দোহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ২২ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাছির মোহম্মদ পাড়া এলাকার আওয়ামী কৃষকলীগের সভাপতি হাজী হারুনের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাড়ীর মালিক আগুনের সুত্রপাত সম্পর্কে অবগত নয় বলে জানান। আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিক হাজী হারুন জানান,,গভীর রাতে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে টের পেয়ে ঘর থেকে পরিবার পরিজন নিয়ে বাহির হয়ে আগুন আগুন চিৎকার করলে প্রতিবেশীরা সাড়া দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আসবাব পত্র সহ পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাবতীয় স্কুল কলেজের সনদ জাতীয় পরিচয় পত্র জন্মনিবন্ধন জায়গা-জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক হাজী হারুন। স্থানিয় মেম্বার জামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান, অগ্নিকান্ডের বিষয়ে তাদেরকে কেউ অবগত করে নাই বিধায় অগ্নিকান্ডের বিষয়ে তারা জানেন না।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited