শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৭:৩৪ পিএম, ২০২১-০২-০৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাল্টিমিডিয়া ল্যাব পরিচালনার জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের হাতে অ্যাসোসিয়েশনের নেতারা এ চেক হস্তান্তর করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন আলমগীর চেক হস্তান্তর করেন। উপাচার্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা সংগঠিত হলে সংশ্লিষ্ট বিভাগ তথা বিশ্ববিদ্যালয় লাভবান হয়। উপাচার্য এলামনাই অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited