শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:০১ পিএম, ২০২১-০২-০২
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৫ জন। এ সময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পজেটিভ শনাক্ত হন ১৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৪টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১টি নমুনা পরীক্ষা করে ০৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যারে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫৮৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৪ জন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited