চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলাঃ ইমাম হোসেন দু’দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৭ পিএম, ২০২১-০১-২৪

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলাঃ ইমাম হোসেন দু’দিনের রিমান্ডে 

 

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারকৃত ইমাম হোসেনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার পাঁচলাইশ থানা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের  শুনানী শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহান দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় মোঃ ইমাম হোসেন (৪৫) গত বুধবার গভীর রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।  গ্রেপ্তারকৃত ব্যক্তি পটিয়া উপজেলার পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মরহুম আলী আব্বাস চৌধুরীর পুত্র। পরুদন  গ্রেপ্তারকৃতকে আদালতে  নিয়ে গেলে আদালত শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ইমাম হোসেন এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী। 
মামলার বাদী রেলওয়ের ঠিকাদার শাহাদাত হোসেন তানিম জানান, পটিয়ার কচুয়াই এলাকার এক কানি সাত গন্ডা জমি ক্রয়ের জন্য ইমাম হোসেনের সাথে ৬৫ লাখ টাকায় বায়নানামা করেন সে। কিন্তু পরে জানতে পারেন এ জমি ফটিকছড়ি নানুপুর শাখা ওয়ান ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেন ইমাম হোসেন। এক পর্যায়ে ১২টি চেকের মাধ্যমে লাভসহ ৬৯ লাখ টাকা ফেরত দেন ইমাম। কিন্তু চেকগুলো ব্যাংকে দেয়া হলে টাকা না থাকায় তা  ডিজঅনার হয়। এঘটনায় তানিম বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা ( নং-৭, তারিখ ৫/১/২০২১) দায়ের করেন। 
তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরো একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে তিনি জেলও খেটেছেন। 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুৃ তালেব জানান, প্রতারণা মামলায় ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
তবে মামলাটি সিআইডিতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে বাদি শাহাদাত হোসেন তানিম জানিয়েছেন। 
###
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর