শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৬ পিএম, ২০২১-০১-২৪
নগরের ডবলমুরিং থানাধীন আবিদারপাড়া এলাকার একটি জুয়ার আসর থেকে মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে আবিদারপাড়া বিল্লাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতার নয়জন হলেন- মো. রুবেল (২৫), মো. জসিম (৩০), মো. মনির (৩০), সিরাজ (৫০), সুমন (৩৫), মো. মনির (৫০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), খোকন (২৮) ও নুরুজ্জামান (৪৫)। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘরভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। বাবুলের ভাড়াঘরে রোববার অভিযান চালিয়ে এ আসর উচ্ছেদ করা হয়। এ সময় নগদ ২ হাজার ৮১০ টাকা, জুয়ার সরঞ্জামাদি সহ ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited