চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নৌকার পক্ষে ভোট চাইছেন এক ঝাঁক তারকা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৫ পিএম, ২০২১-০১-২৪

নৌকার পক্ষে ভোট চাইছেন এক ঝাঁক তারকা 


চট্টগ্রামে এসেছেন এক ঝাঁক তারকা। তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য নৌকা মার্কার ভোট চেয়ে চষে বেড়িয়েছেন পুরো নগরী। নির্বাচনের একদম আগমুহূর্তে এসে রেজাউলের পক্ষে চলচ্চিত্র ও টেলিভিশনের এই তারকা শিল্পীদের নির্বাচনি  প্রচারে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে তারকাদের দেখা মেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। সামিয়ানা টানানো একটি ট্রাকে চড়ে শিল্পীরা আসেন সেখানে। সঙ্গে ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রেস ক্লাবের সামনে ট্রাক থামিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেখানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং অভিনয় শিল্পীরাও।
শিল্পীদের মধ্যে ছিলেন- অরুণা বিশ্বাস, রিয়াজ আহমেদ, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মীর সাব্বির, অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহী।
তারকাদের আসার খবর শুনে প্রেসক্লাবের সামনে দুপুর থেকেই ভিড় জমতে থাকে। ‘এসেছে আবার এসেছে ইলেকশন/ জিতবে নৌকা জিতবে জনগণ’ এ গান বাজিয়ে তারকাদের বহনকারী ট্রাক যখন প্রেসক্লাবের সামনে আসে, তখন অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে কণ্ঠ মেলান শিল্পীরাও।

শিল্পীদের পাশে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, এ নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, এ নৌকা আমাদের স্বাধীনতা, আমাদের উন্নয়নের প্রতীক। যে দেশ একদিন মঙ্গার দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল, সেই দেশকে শেখ হাসিনা সারবিশ্বে ক্ষুধামুক্ত দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। জনগণ এখন সব জানে, সব বোঝে। তারা জানে, শেখ হাসিনার পাশে থাকলে দেশ হবে সমৃদ্ধ।’
তিনি বলেন, ‘সারাদেশের মতো চট্টগ্রামের জনগণও আজ ঐক্যবদ্ধ। ইনশল্লাহ ২৭ জানুয়ারি চট্টগ্রামের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে তাদের মেয়র উপহার দেবেন। আজ চলচ্চিত্র ও নাটকের শিল্পীরাও চট্টগ্রামের জনতার সঙ্গে এসে যোগ দিয়েছেন। উনারাও নৌকার জন্য ভোট চাচ্ছেন। কেন চাচ্ছেন? কারণ নৌকা  প্রতীক জিতলে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। নৌকা প্রতীক জিতলে চট্টগ্রাম হবে উন্নত-সমৃদ্ধ। সেজন্য শুধু শিল্পী নয়, সব শ্রেণিপেশার মানুষ আজ নৌকার জন্য ঐক্যবদ্ধ। মানুষের সম্মিলিত শক্তিকে রুখবার সাধ্য কারও নেই।’
রিয়াজ আহমেদ বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। যেখানেই যাচ্ছি, মনে হয়েছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছি। রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও যোগ্য মানুষ। উনার নেতৃত্বে আশা করি আরও উন্নয়ন হবে। চট্টগ্রাম বদলে যাবে।’
মীর সাব্বির বলেন, ‘রেজাউল করিম চৌধুরী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী। উনার পাশে আমরা সবাই আছি। আপনারা যদি আমাদের ভালোবাসেন, তাহলে আমাদের ভালোবাসার মানুষ রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেবেন।’
তানভীন সুইটি বলেন, ‘রেজাউল করিম চৌধুরী যোগ্য মানুষ। না হলে উনাকে  প্রধানমন্ত্রী মনোনয়ন দিতেন না। আমাদের প্রধানমন্ত্রী কখনো ভুল মানুষকে মনোনয়ন দেন না। সারা বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামবাসীও আশা করি উন্নয়নের পক্ষে রায় দেবেন।’
বিজরি বরকতউল্লাহ বলেন, ‘রেজাউল করিম চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রার্থী। চট্টগ্রামবাসী উনাকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবেন।’


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর