শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৪ পিএম, ২০২১-০১-২৩
চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সচিব বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না৷ গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, ইভিএম হলো একটি বাড়তি সুযোগ। ইভিএম থাকলে যারা ভোট দিচ্ছেন তাদের জন্য যেমন সুবিধা তেমনি যারা নিচ্ছেন তাদের জন্যও সুবিধা। তাছাড়া ইভিএম এ ভোট হলে জালিয়াতি করার সুযোগ এবং ভোট বাক্স ছিনতাইয়ের সুযোগ থাকে না। সচিব বলেন, ডিজিটাল যুগে প্রবেশ করেছি বলে ইভিএম ব্যবহার করছি বিষয়টি এমন নয়। দুষ্ট লোকরা যাতে কোনো সমস্যা করতে না পারে এবং সুন্দর ভাবে ভোট সম্পন্ন করা যায় তাই এই ইভিএম ব্যবহার করা। এসময় তিনি ভোট গ্রহণ কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের অনুরোধ জানান।চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের, আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited