চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরকীয়ার কারনে প্রবাসীর স্ত্রীকে রাঙামাটিতে এনে খুন! ঘাতক প্রেমিক ড্রাইভার গ্রেফতার 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:২৮ পিএম, ২০২১-০১-০৯

পরকীয়ার কারনে প্রবাসীর স্ত্রীকে রাঙামাটিতে এনে খুন! ঘাতক প্রেমিক ড্রাইভার গ্রেফতার 

রাঙামাটির ঘাগড়া এলাকা থেকে ৭ই জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার পরবর্তী পরিচয় সনাক্ত করার ২৪ ঘন্টার মধ্যে খুনি ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়ের(৪৯),রাঙ্গুনীয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ-পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাতেই তাকে চট্টগ্রামের বায়েজীদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি টিম ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করে। পরবর্তীতে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, বিকাশের টাকা উত্তোলন ও মেয়ের ঔষধ আনতে গিয়ে গত এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন উক্ত নারী। তার নাম রেহেনা পারভীনের। হতভাগা রেহেনা পারভীন (৩৭) হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকার প্রবাসী জনৈক সিরাজুল ইসলামের স্ত্রী। তার বাড়ী হাটহাজারীর ইছাপুরে হলেও দু’মেয়ে ও এক ছেলে নিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন হাশেম বাজার মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে মাহমুদুল হাসান রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে এসে তার মায়ের লাশ সনাক্ত করেন এবং ঘটনার বিস্তারিত জানান।
পুলিশ সূত্র জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ শহীদ উল্ল্যাহ-পিপিএম ও এসআই মোঃ আব্দুস সালামের নের্তৃত্বে পুলিশের একটি টীম রাত সাড়ে দশটায় রাঙ্গুনীয়ার ইসলামপুর এলাকা থেকে ঘাতক আবুল খায়েরকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে। কাউখালী থানা পুলিশ হেফাজতে ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়ের জানায় নিহত রেহেনা পারভীনের সাথে প্রায় ৪/৫ বছর যাবত তার সাথে অবৈধ সম্পর্ক ছিল। রেহেনা পারভীনের স্বামী প্রবাসে থাকার সুবাধে তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো এবং পরিবারের ঘরভাড়াসহ আনুষঙ্গিক সব খরচ সে নিজেই বহন করতো। এরই মধ্যে বেশ কয়েকবার রেহেনা পারভীনের বাসায় গিয়ে অন্য পুরুষের উপস্থিতি দেখতে পেয়ে বিষয়টি মেনে নিতে পারছিলেন না আবুল খায়ের। পরিকল্পনা করে তাকে হত্যা করার। সে পরিকল্পনা অনুযায়ী গত ১ জানুয়ারী ঢাকা থেকে ট্রাক যোগে কয়লা নিয়ে রাঙ্গুনিয়ার মগাছড়িস্থ ইটভাটাতে আসার সময় রেহেনা পারভীনকে ফোন করে টাকা দেয়ার কথা বলে ডেকে নেয়। রেহেনা পারভীন তার ফোন পেয়ে ঘর থেকে বেড়িয়ে আসলে তাকে ট্রাকের কেবিনে রাঙামাটির পর্যটন রিসোটে নিয়ে আসবে বলে। পথিমধ্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে রাত সারে নয়টায় ট্রাক থামিয়ে রেহেনা পারভীনকে মাফলার দিয়ে পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাকে থাকা কাপড় দিয়ে ডেকে কেবিনের মধ্যে লুকিয়ে রাখে।
রাত সাড়ে দশটায় ঢাকা থেকে নিয়ে আসা কয়লা ইটের ভাটায় আনলোড করে গভীর রাতে ঘাগড়াস্থ সিটিহাট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২শত গজ পশ্চিমে বনের ভেতরে হতভাগা রেহেনা পারভীনের লাশটি ফেলে যায়।
শুক্রবার দিবাগত মধ্যরাতে কাউখালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানিয়েছেন, এব্যাপারে নিহতের ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে চট্টগ্রামের বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃত ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়েরকে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর