চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চ‌সিক নির্বাচন : সভায় শুরু দুই মেয়র প্রার্থীর প্রচারণা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৩ পিএম, ২০২১-০১-০৯

চ‌সিক নির্বাচন : সভায় শুরু দুই মেয়র প্রার্থীর প্রচারণা 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল ক‌রিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন মতবিনিময় সভার মাধ্যমে শুরু করেছেন ২য় দিনের প্রচারণা। শনিবার (৯ জানুয়ারি) সকালে নতুন ফিসারী ঘাট এলাকায় সোনালী যা‌ন্ত্রিক মৎস্য শিল্প সমবায় স‌মি‌তি আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী। এসময় রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, সরকার মৎস্য শি‌ল্পের উন্নয়‌নে ব্যাপক কর্মসূচি নি‌য়ে কাজ কর‌ছে। বঙ্গবন্ধু তনয়া জন‌নেত্রী শেখ হা‌সিনার সুদৃঢ় নেতৃ‌ত্বে আন্তর্জা‌তিক আদাল‌তে লড়াই‌য়ে আমরা ভারত ও মিয়ানমা‌রের কাছ থে‌কে বিশাল সমুদ্রসীমা জয় ক‌রে‌ছি। এ সমুদ্রসীমায় র‌য়ে‌ছে ব্যাপক সম্ভাবনা, মৎস্য তার ম‌ধ্যে অন্যতম। যা‌ন্ত্রিক মৎস্য ব্যবসায়ী কর্মী‌দের সরকারি কর্মপ‌রিকল্পনার প্রতি আনুগত্যের কার‌ণে বাংলা‌দেশ বি‌শ্বের শ্রেষ্ঠ ইলিশ উৎপাদনকারী দেশ। যারা লক্ষ লক্ষ টাকার যা‌ন্ত্রিক নৌযান ও কর্মী পা‌ঠি‌য়ে গভীর সমু‌দ্রে মৎস্য আহরণে কাজ কর‌ছেন, তারা ঝুঁকি নি‌য়ে দে‌শের জন্য অসীম সাহ‌সী ভূ‌মিকা রাখ‌ছেন। চট্টগ্রা‌মের মৎস্য ব্যবসায়ীরা এ‌দের ম‌ধ্যে অন্যতম। তিনি বলেন, মৎস্য আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকর‌ণে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হ‌চ্ছেন। সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে মৎস্য শি‌ল্পের সম্প্রসার‌ণে নতুন নতুন উ‌দ্যোগ নি‌য়ে মৎস্য ব্যবসায়ী‌দের পা‌শে থাক‌তে চাই। সক‌লের দোয়া ও নৌকা প্রতী‌কে ভোট চাই। এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়া‌র্ডে আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু, কাউসারুজ জামান, আনসার হোসাইন, আনিসুর রহমান আনিস, সেলিম উল্লাহ, ওয়াহিদ রহমান, হাফেজ মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, সেলিম উদ্দীন সাকু, মো. সামসুল আলম, আবুল বাশার, জয়নাল, মহি উদদীন, তারেক, জসিম উদ্দিন, মো. এরশাদ, এম আজিজ, আবেদীন, সাইফু উদদীন, রাসেল, জসিম, মো. হাবিব, মো. পারভেজ সুমন প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর