শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৩ পিএম, ২০২১-০১-০৬
দুদকের করা মামলায় জামিন পাননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ। এছাড়া দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া যায়নি। বুধবার (৬ জানুয়ারি) সকালে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপের কুমার দাশের আইনজীবী জামিন আবেদন করলে আদালত রোববার (১০ জানুয়ারি) শুনানির দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের তদন্ত প্রতিবেদন না আসায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। তবে আসামি পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী আসামির জামিন আবেদন করা হলে তাকে আদালতে হাজির থাকতে হয়। যেহেতু আদালতে আসামি হাজির ছিলেন না তাই আদালত ১০ জানুয়ারি জামিন শুনানির নতুন দিন ধার্য্য করেছেন। তিনি আরও বলেন, মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই মামলার প্রতিবেদন দাখিলের জন্য সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যা সময়সাপেক্ষ। তাই দুদকের তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগছে। প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। যেহেতু তিনি আদালতে উপস্থিত ছিলেন না তাই আদালত রোববার জামিনের শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited