চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১২৫ জন 

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫০ পিএম, ২০২০-১২-৩১

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১২৫ জন 

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৩৩৯ জন।
এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি চট্টগ্রামে।  
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ১৫ জন, সিভাসু ল্যাবে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে  (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষা করে ৪টি পজেটিভ শনাক্ত হয়।  
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২৫জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১০৮ জন এবং উপজেলায় ১৭ জন।  

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর