চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ট্রেনে ছুরিকাঘাতে তৌকির হত্যা: বিচার চায় পরিবার 

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৬ পিএম, ২০২০-১২-০৭

ট্রেনে ছুরিকাঘাতে তৌকির হত্যা: বিচার চায় পরিবার 

ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌকিরুল ইসলাম হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মা আয়েশা বেগম কান্নায় ভেঙে পড়েন।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার এসআই মো. সুরুজ্জামান সরকারের মনগড়া মিথ্যা তথ্য দিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রদানের প্রতিবাদ এবং পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচারের দাবিও জানানো হয়।  
লিখিত বক্তব্যে আয়েশা বেগম বলেন, ২০১৪ সালের ৩১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের শোকসভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে টঙ্গী এলাকায় চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ওই তৌকিরকে। পূর্বপরিকল্পিতভাবে আসামি আমিন গং তৌকিরকে হত্যার জন্য ট্রেনে ঝগড়া করে এবং ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে।  
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানাসহ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্ত করতে ভৈরব রেলওয়ে থানাকে নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজশ করে পক্ষপাতদুষ্ট হয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তাদের পক্ষ নিয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।
সংবাদ সম্মেলনে তৌকিরের মা দাবি করেন, তদন্তকারী কর্মকর্তা মামলার সাক্ষীদের নিয়ে যেসব তথ্য চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করেছেন সে বিষয়ে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এমনকি আসামি গ্রেফতারের জন্য খরচের কথা বলে দফায় দফায় টাকাও নিয়েছেন তদন্ত কর্মকর্তা।  
কিন্তু তৌকির হত্যা ছাড়া আসামিরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তৌকিরের ভাবী মোছাম্মৎ খাইরুন্নেছা। উপস্থিত ছিলেন তৌকিরের বড় ভাই মোহাম্মদ আলমগীর।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর