চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সঠিক তথ্য-উপাত্ত নেই এমন অনলাইনের বিষয়ে শিগগিরই ব্যবস্থা 

ঢাকা অফিস :    |    ০৫:৩৫ পিএম, ২০২০-১১-৩০

সঠিক তথ্য-উপাত্ত নেই এমন অনলাইনের বিষয়ে শিগগিরই ব্যবস্থা 

সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি এমন অনলাইনগুলোর বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  
তিনি বলেন, আমরা এর আগে অনেকগুলোর তালিকা প্রকাশ করেছি।
গতকাল দ্বিতীয় দফায় দেশের প্রতিষ্ঠিত প্রায় সবগুলো অনলাইন নিউজপোর্টাল তালিকায় আছে। এটি অব্যাহত থাকবে। কারণ এটি চলমান প্রক্রিয়া। আর যে সব অনলাইনের ক্ষেত্রে সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর বিষয়ে আমরা শিগগিরই ব্যবস্থা নেবো।  
সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গতকাল কিছু অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে কিছু নিউজপোর্টালকেও নিবন্ধন দেওয়া হয়েছে, আর যারা পাননি তাদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। তারা নিবন্ধন পাবে কি পাবে না। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আপনরা জানেন আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছি। আমরা রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে একটা প্রক্রিয়া অনুসরণ করছি। সে প্রক্রিয়াটি হচ্ছে সরকারে বিভিন্ন সংস্থার কাছে অনলাইনগুলো থেকে যে তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর যেগুলো রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত সেগুলোর নাম আমরা ওয়েবসাইটে প্রকাশ করছি।  
‘অনেকগুলো অনলাইনের ক্ষেত্রে দেখা গেছে তারা যে তথ্য-উপাত্ত দিয়েছে সেগুলো সঠিক নয়। অর্থাৎ দরখাস্ত করার সময় যে তথ্য দিয়েছে সেগুলো সঠিক নয়। অনেকগুলো অফিসের ঠিকানায় অফিস পাওয়া যায়নি, অবার অফিস বলতে তেমন কিছু নেই, অনেকগুলো ওয়েবসাইটের জন্য যে ডোমেইন দেওয়া হয়েছে সেগুলো চালু থাকে না। তদন্তকারী সংস্থাগুলোর কাছে এ ধরনের অনলাইন সম্পর্কে রিপোর্ট এসেছে, সেগুলো রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি। যেগুলো যোগ্য বিবেচিত হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে নিবন্ধন দিয়েছি। ’ 
হাছান মাহমুদ বলেন, আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর অর্থাৎ যারা দরখাস্ত করেছে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর কেউ অনলাইন করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। এখন যেমন কোনো পত্রিকা প্রকাশ করতে হলে তাকে প্রথমে পত্রিকার ডিক্লিয়ারেশন নিতে হয়, নামের ছাড়পত্র নিতে হয়। অনলাইনের ক্ষেত্রেও আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যারা আবেদন করেছে তাদেরও একই প্রক্রিয়ায় যেতে হবে।  
তিনি বলেন, যে কেউ যেখানে খুশি একটি অনলাইন খুলে বসলো, তারপর তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পরিচালিত হবে বা  গুজব ছড়ানোর জন্য পরিচালিত হবে এবং অসত্য সংবাদ পরিবেশন করে সমাজে অস্থিরতা তৈরি করবে- এটিতো হতে দেওয়া যায় না। আবার অনেকে অনলাইন খুলে একজনকে কার্ড ধরিয়ে দেয়, আসলেই এরা সাংবাদিক না। তাদের স্বীকৃত হওয়া সমীচীন নয়। সুতরাং, এক্ষেত্রে শৃঙ্খলা আনার জন্য আমরা এই প্রক্রিয়া শুরু করেছি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর