শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৫:৩০ পিএম, ২০২৬-১১-২৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের ৬ জন গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হানিফ (৫০), নুরুল আফসার (৩৮), আবু তাহের (৪৭) তিন জিআর পরোয়ানা মূলে ফরিদ (৪০), মোঃ সাইফুল (২০) ও মোঃ ওয়াসিম (৩৫)। গতকাল দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, দক্ষিন রাজানগর খন্ডলিয়া পাড়া মৃত ওহাব মিয়ার ছেলে মো: হানিফ, পোমরা ইউনিয়ন যুবলীগের উপ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, পোমরা ২নং ওয়ার্ড মহতি পাড়ার নুর হোসেনের ছেলে মো. নুরুল আফসার, একই ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, রোসাইপাড়া মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আবু তাহেরকে মামলা নং-১৩, জি আর নং-২১৯, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে। একই রাতে সিআর- ৩২৫৮/১৯ মতিঝিলথানা ধারা এনআই এ্যাক্ট ৩৮/১৪০ পরোয়ানাভূক্ত আসামী ইসলামপুর ইউনিয়নের মৃত আহমুদুর রহমানের ছেলে মোঃ ফরিদ, ফরিদ আহম্মদের ছেলে মোঃ সাইফুল ও ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফুলতল মৃত আহমুদুর রহমানের ছেলে মোঃ ওয়াসিম সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ডেভিলহান্ট অভিযানে আওয়ামীলীগ, যুবলীগের নেতাসহ পরোয়ানামূলে মোট ৬ জনকে গ্রেপ্তার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে ডাম্পিং করে রাখা বালু জব্দ করে প্রà...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্à¦...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শস্যভান্ডারখ্যাত গুমাই বিলে বর্তমানে পাকা আমন ধান কাটার ভরা মৌসুম চললেà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙামাটির à...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited