চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৮ পিএম, ২০২৬-১১-১৬

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একইসাথে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে খাল খনন প্রকল্পের উত্তোলিত মাটির সঠিক ব্যবস্থাপনা (ইটভাটায় ব্যবহার ও সড়কের ঢাল সংরক্ষণ) নিশ্চিতকরণ, আসন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্লাস্টারভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি জোরদার এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবনসমূহ দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়। গতকাল ১৫ নভেম্বর রোববার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। 
গভায় সকল ইউনিয়নে শতভাগ স্বচ্ছতার সাথে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন, এতিম শিশুদের সহায়তাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম গতিশীল করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি ও বেসরকারি ভবনে টেকসই সোলার প্যানেল স্থাপন ও এ সংক্রান্তসরকারি প্রণোদনার ব্যাপক প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, সরকারি অর্থেও সর্বোচ্চ সদ্ব্যবহার এবং জনজীবনে এর দৃশ্যমান ইতিবাচক প্রভাব নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সুদূরপ্রসারী পরিকল্পনা, রাষ্ট্রের প্রতি গভীর আন্তরিকতা, দেশপ্রেম এবং সর্বোচ্চ মেধা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের কাছে প্রশাসনের কোনো দায়বদ্ধতা অপূর্ণ না থাকে। পরিশেষে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
 

রিটেলেড নিউজ

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত


রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায়  ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।  সোমব...বিস্তারিত


‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত


সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত


ভোরের আলোয় সুস্থতার খোঁজে

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত


বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর