শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৯:২৫ পিএম, ২০২৬-১১-১৪
রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাশ্য মোহাম্মদ মুরাদ (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর করেছে স্থানীয় একদল দুর্বৃত্ত।
১৪ নভেম্বর সন্ধ্যায় এই ঘটনাটির পর পুরো পথেরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সন্ধ্যার দিকে
এক যুবক মুরাদ নামক এক ব্যবসায়ীকে মার্কেটের ভেতর ধাওয়া করে। এ সময় মুরাদ মার্কেটের ১ নং গলির মা কসমেটিকস এন্ড গিফট হাউস নামক একটি দোকানের ভেতর ডুকে পড়লে সেখানেই এক যুবক দারালো ছুরি দিয়ে ব্যবসায়ী মুরাদের পেটে আঘাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুরাদকে ছুরিকাঘাতের পর হামলাকারী যুবক তার মোবাইলের ছবি, ভিডিও ডিলিট করার হুমকি দেন। এ সময় স্থানীয় অনেক ব্যবসায়ী তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে লোকজন জড়ো হতে থাকায় ঘটনাস্থল থেকেই দ্রুত সটকে পড়েন হামলাকারীরা।
ঘটনার পরপরই ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় ব্যবসায়ী মুরাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয় কয়েকজন।
স্থানীয়রা জানান, আহত মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের মোহাম্মদ সামসুল আলমের পুত্র। নোয়াপাড়া পথেরহাটের আমিরমার্কেটে মৌসুমী স্টোর নামের একটি শাড়ীর দোকান রয়েছে তাদের। পিতা সামসুৱ আলমের সাথে ব্যবসা দেখাশোনা করতেন তিনি।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পরই থানার নির্দেশে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনিছুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয়েছে।শীঘ্রই হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বসতঘরের দরজার তালা ও আলমারির লক ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও সà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশে পৈতৃক সম্পত্তিতে আইনগত উত্তরাধিকার থাকা সত্ত্বেও মৃত পুত্রের দুই সন্তানকে তাঁদের প্রà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বারেক আলী (৩২) চিকিৎসাধীন অবস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited