চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্ত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৩ পিএম, ২০২৬-১১-১৪

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই ঃ ডিসি জাহিদ  

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সুস্থভাবে বেঁচে থাকার পাশাপাশি পরিবেশকে সুস্থ রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন তার মানসিক ও শারীরিক সুস্থতা। চট্টগ্রামকে নান্দনিক  ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব সচেতনতাবোধ নিয়ে এগিয়ে আসলে আমাদের আন্দোলন ও স্বপ্ন বাস্তবায়ন হবে। আজ ১৪ নভেম্বর শনিবার বেলা ১২টায় নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে এবং যাত্রীবান্ধব পরিবেশে নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী ও সচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসন কর্মসূচীর আয়োজন করেন। শুরুতে বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্ত্বর ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় ঝাড়– ও বেলছা দিয়ে ময়লা পরিস্কারের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর পর নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় পুরোনো রেলস্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইঞা। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ও রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার দে, আরএনবি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা কর্মসূচীতে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘আমরা সবাই চাই, রেলস্টেশনসহ জনবহুল জায়গাগুলো দুর্গন্ধমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। কিন্তু এসব জায়গা পরিষ্কার রাখবে কে? এটি কি শুধু একজন কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব? এসব জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’ চট্টগ্রামমকে নান্দনিক রূপ দিতে গত জুলাই থেকে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে। শুধু একটি বিভাগ বা প্রতিষ্ঠানের পক্ষে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা যদি সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে না পারি, তাহলে এই কার্যক্রমের সুফল ধরে রাখা সম্ভব হবে না। আমি গাছ লাগালাম বা কোনো জায়গা পরিষ্কার করলাম, কিন্তু সেটি সুন্দরভাবে রাখার দায়িত্ব সবার। কেউ কোনো জায়গা অপরিষ্কার করলে তাঁকে সচেতন করতে হবে।’
জনবহুল স্থানের পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে বয়স্ক ব্যক্তি, শিশু ও শারীরিকভাবে দুর্বল মানুষও রয়েছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাঁরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরে ডিসি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। এ কারণে স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্র সৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেঁস্তোরা ও প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্ত, সিআরবি, জিয়া স্মৃতি কমপ্লেক্স ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগিয়েছি। গাছগুলো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। আমরা চাই, আগামী প্রজন্ম যেন আমাদের দোষারোপ করতে না পারে যে আমরা সব সুযোগ-সুবিধা ভোগ করেছি, অথচ তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে গিয়েছি।’
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে ডিসি জাহিদ বলেন, ‘এই পরিবেশে আমি যেমন বেড়ে উঠি, অন্যরাও তেমনি বেড়ে ওঠেন। পরিবেশের প্রভাব সবার ওপরই পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা জরুরি। পাশাপাশি যাত্রী ও সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্টেশন ও স্মৃতিস্তম্ভ এলাকার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব।
 

রিটেলেড নিউজ

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

সাইকেল চোর সন্দেহে যুবক হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :  নগরের পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভà...বিস্তারিত


চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ১০৭৫ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সমà§...বিস্তারিত


বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার একটি বাসায় চুরির ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিà...বিস্তারিত


সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: শামীম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত


ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ চবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইক...বিস্তারিত


ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী ঃ স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর