শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:২৫ পিএম, ২০২৬-১০-৩১
এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বড় ধরনের ধস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতে। গত বছর যেখানে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, সেখানে এবার পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন।
এক বছরের ব্যবধানে কমেছে ৩ হাজার ১৬৮ জন। শুধু জিপিএ-৫ নয়, পাসের হারেও পিছিয়েছে বোর্ডটি।
গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ।
গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
এবার বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৮৯ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ৬ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
জেলাভিত্তিক ফলাফলেও রয়েছে বড় বৈষম্য। সবচেয়ে খারাপ ফল করেছে খাগড়াছড়ি জেলা। সেখানে পাসের হার মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।
কলেজভিত্তিক ফলাফলেও হতাশার চিত্র উঠে এসেছে। এবার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ছয়টি কলেজ।
ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, শুধু পাসের হার কমে যাওয়াই নয়, সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এক বছরের ব্যবধানে অর্ধেকেরও বেশি কমে যাওয়ায় বোর্ডের সামগ্রিক ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে বড় পতন। দুই সূচকেই এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : চারপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি। সেই জলরাশির বুক চিরে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়à...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যক্রম, তৈরি হয়েছে শিà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited