শিরোনাম
মো.আরফান উদ্দীন | ০৯:৫৭ পিএম, ২০২৬-১০-২৯
ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই এবং মরহুম আব্দুল হাকিম মুন্সীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শতবর্ষী জহির উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের লালখান বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ রাত বাদ এশা লালখান বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, মরহুমের আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের ছেলে স্পেন থেকে দেশে ফেরার পর আগামীকাল বাদ আসর তাঁর নিজ বাড়িতে দারুস সালাম মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শতবর্ষী এই প্রবীণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর স্বজন ও পরিচিতজনেরা।
এ সময় মহান আল্লাহ তা'আলার কাছে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited