শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৫:০৬ পিএম, ২০২৬-১০-১১
নেজাম উদ্দিন রানা :
হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সারা দেশ ব্যাপী মন্ডপে মন্ডপে চলছে দুর্গোৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি।
পূজার দিনক্ষণ যতই গনিয়ে আসছে, সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাউজানের প্রতীমার কারিগরদের কর্মযজ্ঞ। প্রতিমা তৈরির জন্য প্রসিদ্ধ উপজেলা সদরের অপরূপা কারিকালয়, নোয়াপাড়া পথেরহাটের কমল পাল শিল্পালয়সহ বিভিন্নস্থানের কারিকালয়ে সকাল থেকে গভীর রাত অবধি চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। প্রতীমা শিল্পীদের সুনিপুণ ছোঁয়ায় প্রতিমাগুলোতে ফুটে উঠছে জীবন্ত অবয়ব।
শেষ মুহুর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত না পেলেও বিগত বছরগুলোর চাইতে এবার অর্ডার কমে যাওয়াসহ প্রতীমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির পাশাপাশি কারিগর ও সহযোগীদের মজুরি খরচ বাড়ায় খুব একটা ভালো নেই বংশ পরম্পরায় এই পেশা আঁকড়ে ধরে থাকা মৃৎশিল্পীরা। সরকারি সহযোগিতা না পেলে আগামীতে এই পেশায় টিকে থাকা কঠিন হবে বলে মনে করছেন অভিজ্ঞ প্রতিমা শিল্পীরা।
প্রতীমা তৈরির কারিগররা জানান, সারাদিনের কর্মব্যস্ততার পরও গভীর রাত পর্যন্ত কারিকালয়ে কাজ করতে হচ্ছে তাদের। পূজার সময় গনিয়ে আসায় দম ফেলার ফুরসতও মিলছেনা। দিনের পাশাপাশি গভীর রাত অবধি জেগে থেকে প্রতিমায় রঙের ছোঁয়া লাগাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদের । আগামী কয়েকদিনের মধ্যে রঙয়ের কাজ শেষ হলে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হবে পূজা মন্ডপগুলোতে।
প্রতিমা শিল্পী কমল পাল জানান, গত বছরের চাইতে অর্ডার কম আসায় ১৪/১৫ জন প্রতিমার কারিগর ও হেলপারের মজুরি, খাবারের খরচের যোগান দিতে নাভিশ্বাস চরমে ওঠেছে। শেষমুহুর্তে তৈরিকৃত প্রতিমা বিক্রি না হলে চরম আর্থিক সংকটে পড়তে হবে।
গত কয়েকদিন ধরে উপজেলার নোয়াপাড়ার বঙ্কিম সোসাইটি , ফকিরহাট বাজার, জলিলনগর, শরতের দোকানসহ আরো বেশ কিছুস্থানের কারিকালয়ে গিয়ে দেখা গেছে, কারিকালয়গুলোতে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। প্রতিটি কারিকালয়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দৃষ্টিনন্দন প্রতিমাগুলো। ডিজাইন আর আকারভেদে একেকটি প্রতিমা ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪০/৫০ হাজার টাকায় অর্ডার নিয়েছে কারিগররা। পূজা কমিটির চাহিদানুযায়ী নানা ডিজাইনের প্রতিমা তৈরি করতে দম ফেলার ফুরসতই যেন মিলছেনা প্রতীমা শিল্পীদের।
বংশ পরম্পরায় দীর্ঘ ৪০ বছর ধরে প্রতীমা তৈরী করে আসা মৃৎশিল্পী অনিল পাল জানান, বিগত বছরের চাইতে এবার অর্ডার কম থাকলেও ঋণ নিয়ে কারিকালয়ে ৪০ টা প্রতিমা তৈরি করেছেন । তিনি আক্ষেপ করে বলেন, রঙ,পেরেক,কাপড়, সুতো, কাঠসহ প্রতীমা তৈরীর সকল উপকরণের দাম বৃদ্ধির পাশাপাশি কারিগর ও সহযোগীদের মজুরি খরচ বাড়ায় দিন-রাত পরিশ্রম করেও সংসারের খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি সহযোগিতা না পেলে ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত এই শিল্পে টিকে থাকা কঠিন হবে বলে মনে করছেন এই অভিজ্ঞ মৃৎশিল্পী। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। রাউজানের প্রতিটি এলাকায় সনাতনী সম্প্রদায়ের মাঝে চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। এবার রাউজানের ২৩২টি পূজা মণ্ডপে ঢাক, ঢোল বাজিয়ে মা দুর্গাকে বরণ করতে অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
রাউজান প্রতিনিধি : : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায়...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল র...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited