চট্টগ্রাম   সোমবার, ১২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

শাহ আমানত সেতুর টোল নগর উন্নয়নে বাধা, বহুতল ভবন নির্মাণে বাধা নেই: সিডিএ চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:০০ পিএম, ২০২৬-১০-১১

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বক্তব্যে উঠে আসে, শাহ আমানত সেতুর টোল নগর উন্নয়নে বাধা। 

তিনি বলেন, “আবাসিক এলাকার বাসিন্দাদের সেতু পারাপারে কতবার টোল দিতে হবে, তা নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।” তবে বহুতল ভবন নির্মাণে বাধা নেই বলে জানান তিনি। সিভিল এভিয়েশনের ছাড়পত্রের বিষয়টি উল্লেখ করে তিনি প্লট মালিকদের সিডিএর বিধিবিধান অনুসরণ করে বাড়িঘর নির্মাণের নকশা জমা দেওয়ার আহ্বান জানান। সিডিএ চেয়ারম্যান আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটির সার্বিক উন্নয়ন এবং দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণে সিডিএ সর্বোচ্চ সহযোগিতা করবে। আবাসিক এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন এবং নালা-নর্দমা সংস্কারসহ প্লট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” কর্ণফুলী প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। 

অনুষ্ঠানে রীড হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে সিডিএ কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদ নির্মাণকাজে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা ও উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া এ অনুদানের চেক সরবরাহ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সহসভাপতি গোলাম ওয়ারেস ও আব্দুল আলীম আব্দুল্লাহ এবং অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ সেলিম উদ্দিন। 

আরও বক্তব্য দেন মসজিদ কমিটির সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ওসমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. সাইফুজ্জামান চৌধুরী রাফি এবং মসজিদ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গিয়াস উদ্দিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএ প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ইলিয়াস, মসজিদের মূল নকশাপ্রণেতা স্থপতি প্রকৌশলী মিজানুর রহমান, সিকিউর ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মোরশেদুল হাসান, অ্যাডভোকেট মো. ফয়েজ উল্লাহ ও অ্যাডভোকেট আশীষ কিরন দাশসহ আবাসিক এলাকার প্লট মালিক ও গণ্যমান্য ব্যক্তিরা।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মো. আফজান। 

এ সময় আবাসিক এলাকার প্রথম প্লট মালিক ডা. আব্দুর রহিম ও তাঁর সহধর্মিণী দিলরুবা বেগমকে অভিনন্দন জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুর কামাল, মধুসূদন দেবনাথ, এজাবত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল আলম, মোহাম্মদ মাঈনুল ইসলাম, সেলিম চৌধুরী, এ. কে. শিকদার, আবদুল মালেক, মো. আবুল কাশেম চৌধুরী, আবুল কাশেম, মোহাম্মদ আবদুস ছবুর, মুহাম্মদ উল্লাহ, মো. জামাল উদ্দিন, নাজিম উদ্দিন, মাসুদ হোসেন, সাজেদা বেগম, মোহাম্মদ শা-ই আলম, মোহাম্মদ কায়েস উল্লাহ, মো. রফিকুল আলম, মো. আফজীন, মো. রেহানা আক্তার, ডা. রফিক আহমদ, মো. মোহিনুল হক চৌধুরী, ছিদ্দিক রহমান, মো. হেলাল উদ্দিন, মো. তানভীর, মো. ফজলুল কবির, মোহাম্মদ আলমগীর, মফিজ উদ্দিন আহমদ তালুকদার ও মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে। 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কর্ণফুলী আবাসিক এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা হলো। মসজিদ নির্মাণের পাশাপাশি এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট চট্গ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় প্লট মালিকেরা।

রিটেলেড নিউজ

'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

কক্সবাজার প্রতিনিধি: : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিত্যদিনের à...বিস্তারিত


দেশে খাদ্যের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি : খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়à...বিস্তারিত


মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানবাধিকার রক্ষায় ৩২ বছর: অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে চট্টগ্রà¦...বিস্তারিত


ফেনীতে

ফেনীতে "রয়েল পিসিসি এএম ইঞ্জিনিয়ার স্পেশাল" সিমেন্টের মোড়ক উন্মোচন

খবর বিজ্ঞপ্তি : ফেনীতে রয়েল সিমেন্ট লিমিটেডের "ইঞ্জিনিয়ার স্পেশাল" (PCC CEM II/A-M, Grade 42.5N) সিমেন্টের মোড়ক উন্মোচন করা হয়েà...বিস্তারিত


হাটহাজারী উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি 

হাটহাজারী উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার রোধে বিভিন্ন উপজেলায় ছুটছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাà¦...বিস্তারিত


রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার

রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর