শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৬-১০-০৩
নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা এন্ড মিউজিক এর নাট্যকলা বিভাগ আগামী ০৪ অক্টোবর ২০২৬ রবিবার মঞ্চায়ন করবে নাটক 'নেমেসিস'। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এদিন প্রযোজনাটির দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বিকেল ৫.৩০ ও সন্ধ্যা ৭.৩০ এ।
মূলত বাংলায় পঞ্চাশের মন্বন্তরকে পুঁজি করে এক শ্রেণির মানুষের রাতারাতি পালটে যাওয়ার গল্প নিয়ে এ নাটক। এক অযাচিত উত্থান আর তার নির্মম ও অবশ্যম্ভাবী পতনের এ গল্পে ভাঁজে ভাঁজে উঠে এসেছে মানুষের পাল্টে যাওয়া কিন্তু সীমারেখা পেরোতে না পারার দুর্দান্ত নাটকীয়তা। ফোনের অপর প্রান্তে রহস্য, ভালোবাসা, নিষ্ঠুরতা, মমতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায় নাটকে।
ফেইম নাট্যকলা বিভাগের ৩১তম প্রযোজনা, প্রখ্যাত বাঙলা নাট্যকার নুরুল মোমেন রচিত “নেমেসিস” নাটকের প্রযোজনা উপদেষ্টা অসীম দাশ। নির্দেশনা ও অভিনয়ে মুবিদুর রহমান সুজাত। আবহ, চিত্র প্রক্ষেপণ ও নেপথ্যে সাবিহা বিনতে জসীম, আরিয়ানা হক রোদেলা ও অর্চি অনিন্দিতা। ব্যবস্থাপনায় ফেইম পরিবার।
উল্লেখ্য, ফরাসী দূতাবাস ঢাকা ও আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রামের যৌথ সহযোগিতায় নাটকটি মঞ্চে এনেছিল ফেইম নাট্যকলা বিভাগ।
ফেইম পরিবারের পক্ষ থেকে সকল নাট্যমোদী দর্শককে প্রযোজনাটি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে ।
প্রতিটি মঞ্চায়নের প্রবেশপত্র পাওয়া যাবে মিলনায়তন টিকেট কাউন্টারে। শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শনে টিকেট মূল্যে ছাড় থাকবে।
আমাদের ডেস্ক : : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : রাজপথের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি নেতা-কর্মীদের শৃঙ্খলা, সমন্বয় ও দাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited