চট্টগ্রাম   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান 

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১৬ পিএম, ২০২৬-০৯-২৯

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান 

রাজপথের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি নেতা-কর্মীদের শৃঙ্খলা, সমন্বয় ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ বিপ্লব উদ্যান, ২ নম্বর গেইটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচির প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং ওয়ার্ড ও থানা পর্যায় থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে নাজিমুর রহমান বলেন,  পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানির মাধ্যমে কেউ যেন জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। কর্মসূচিতে ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে। ওয়ার্ড ও থানা পর্যায়ের সংগঠনকে সক্রিয় করে সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের সমাবেশ ও গণমিছিল সফল করতে নগরের প্রতিটি স্তরের সংগঠনকে সমন্বিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা ও শিহাব উদ্দিন মুবিন।

সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য খুরশিদ আলম, যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, শ্রমিক দল নেতা নুরুন্নাবাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ এবং ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।

রিটেলেড নিউজ

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


সেইফ ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কামরাবাদস্হ দারুল হেরা মাদ্রাসায়   দিনব্যাপী ফ্রী হেলথ চেকআপ অনুষ্ঠিত 

সেইফ ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কামরাবাদস্হ দারুল হেরা মাদ্রাসায়   দিনব্যাপী ফ্রী হেলথ চেকআপ অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : আহমদ উল্লাহ  : শুক্রবার সেইফ ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কামরাবাদস্হ দারুল ...বিস্তারিত


ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত


বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

মুনীর চৌধুরী : : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা ...বিস্তারিত


বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখলমুক্ত করলো চসিক

বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখলমুক্ত করলো চসিক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাà...বিস্তারিত


ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার : : বন্দরনগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর