শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৮:২৭ পিএম, ২০২৬-০৯-২২
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পটিয়ার সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল পটিয়া সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পটিয়া থানার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, "একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র বিএনপি রাজপথে থেকে রুখে দেবে।"
তিনি আরও বলেন, বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। জনগণকে সাথে নিয়ে সকল প্রকার সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পুরো কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পটিয়া সদর এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়।
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধা...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গ...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) উপর হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামল...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও দুটি খালে ২৩৯ কেজি রুইজাতীয় মাছের পোনা ...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited