শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:০২ পিএম, ২০২৬-০৯-২০
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিরু বড়ুয়া কেরানীরহাটসংলগ্ন আবুরখীল গ্রামের ভবতোষ বড়ুয়ার ছেলে। তিনি কেরানীরহাটে খুচরা সার বিক্রির ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিরু বড়ুয়া দোকানের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে এক ক্রেতা দোকানের বাইরে থেকে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিরু বড়ুয়ার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়দের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও জানা যাবে।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া সানাউল্লাহ বাপের বাড়ি এলাকায় যুবসমাজকে খ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মানবতার বন্ধন’-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবা...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited