চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৪ পিএম, ২০২৬-০৯-১৯

কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

অনিরুদ্ধ অপু:

এশিয়াখ্যাত কর্ণফুলী পেপার মিলকে আরো আধুনিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান সম্প্রতি কাপ্তাই কেপিএম কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে বলেন, কর্ণফুলী পেপার মিল কখনো বন্ধ করবে না সরকার। তার কারণ কেপিএম উৎপাদিত কাগজের মান অনেক উন্নত, যা বর্তমান সময় পর্যন্ত দেখে সন্তোষ প্রকাশ করেন। 
এসময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক উন্নয়ন কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ কারখানার উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

কেপিএম অতিথি ভবনে আয়োজিত সভায় বিসিআইসি চেয়ারম্যান আরও বলেন, কেপিএম একটি ঐতিহ্যবাহী শিল্প কারখানা। দীর্ঘ ৭৫ বছর ধরে কাগজ উৎপাদন করে এই কারখানা জাতীয় পর্যায়ে অবদান রেখে আসছে। দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় কেপিএম উৎপাদিত কাগজে তৈরি ব্যালট পেপারে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করে। কাজেই কেপিএম বন্ধ না করে কীভাবে এই প্রতিষ্ঠানের উৎপাদন আরো বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তিনি কেপিএমের সার্বিক উন্নয়নে কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক–কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
 

রিটেলেড নিউজ

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত


পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ...বিস্তারিত


কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে আসা রাসায়নিকযুক্ত বর্জ...বিস্তারিত


বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখাল...বিস্তারিত


 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত


প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর