চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার :    |    ০৭:২৩ পিএম, ২০২৬-০৯-১৫

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, প্রাক্তন কোষাধ্যক্ষ ডা. এ. কে. এম. ফজলুল হক, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ডা. মো. আবু নাছের, প্রাক্তন সহ-সভাপতি শাহাবুদ্দিন মোহাম্মদ তারেক এবং বিএমএ সদস্য ডা. মাহমুদ ইউসুফ।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. কামরুল হক, সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. মোরশেদ ও পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদ সহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ চিকিৎসকমণ্ডলী।

সভায় উপস্থিত ছিলেন এনডিএফ-এর সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. আবু নাছেরসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সাথে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সৃষ্ট আলোচনা এবং রোগীর চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরা হয়।

সভায় নেতৃবৃন্দরা বলেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালগুলোতে সেবার পরিবেশ বিঘ্নিত হওয়া, প্রশাসনিক ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনায় ত্রুটি এবং অহেতুক বহিরাগতদের হস্তক্ষেপের ঘটনা বেড়েছে। এতে করে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জনমনে আশঙ্কা ও হতাশা বাড়াচ্ছে।

​এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ ও সার্বিক স্বাস্থ্যব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে বিএমএ, এনডিএফ নেতৃবৃন্দ এবং সিএসসিআর কর্তৃপক্ষ যৌথভাবে বিস্তারিত পর্যালোচনা করেন।

​সভা থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুতই বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিডিএ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় মিডিয়া নেতৃবৃন্দের সমন্বয়ে এক বৃহৎ মতবিনিময় সভার আয়োজন করা হবে। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

​নেতৃবৃন্দ জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া এবং চিকিৎসকদের ভুল না বোঝার অনুরোধ জানান। পাশাপাশি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বাস্থ্য খাতের সঠিক চিত্র তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভা শেষে ডা. মো. আবু নাছের জানান, 'উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং সেবার মান অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।'

তিনি আরও জানান, 'বর্তমানে শিশু ও তার মা দুজনই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে প্রয়োজনীয় সকল চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।' 
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর