চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১১ পিএম, ২০২৬-০৯-১২

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডা. মোহাম্মদ আবু নাছের। উক্ত অনুষ্ঠানে তিনি আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া'র পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। 

এসময় ডা. মোহাম্মদ আবু নাছের অনুষ্ঠানে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, জ্যেষ্ঠ সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজসেবকসহ বিভিন্ন পেশাজীবী সুধিজনের সাথে পারস্পরিক মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধাবস্থা এবং মুসলিম বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা উঠে আসে। এ সময় বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এক প্রতিক্রিয়ায় ডা. মোহাম্মদ আবু নাছের বলেন, 'বর্তমানে আন্তর্জাতিক আগ্রাসন ও বৈশ্বিক সংকটময় পরিস্থিতির পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত নাজুক ও সংবেদনশীল। যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় ধর্ম-বর্ণ ও মতাদর্শের পার্থক্য ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি সচেতন নাগরিক ও রাজনৈতিক শক্তির সুসংগঠিত হওয়া জরুরি।'

তিনি আরও বলেন, 'সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নিজেদের মধ্যকার মতভেদ দূর করে দেশের কল্যাণ ও স্থিতিশীলতার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বরাজনীতির এই অস্থিতিশীল মুহূর্তে অভ্যন্তরীণ শান্তি, পরমতসহিষ্ণুতা এবং সুসংগঠিত জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।'

​অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর