শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:৫৬ পিএম, ২০২৬-০৭-২৫
নেজাম উদ্দিন রানা,রাউজান :
খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ্চা নিয়ে। পরিষদের বারান্দায় ছুটোছুটি করছেন একঝাঁক বেওয়ারিশ কুকুর। তা দেখেই ভয়ে সেবাগৃহিতা নারী-পুরুষের পাশাপাশি কুকুরের ভয়ে আঁতকে উঠছেন ছোট শিশুরা। সরকারি দপ্তরে বেওয়ারিশ কুকুরের এমন অবাধ বিচরণের দৃশ্যটি দেখা গেছে চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদে। কুকুর আতংকে সেবাগ্রহীতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা যেন নজরে পড়েনি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরীসহ অন্যান্য কর্মচারী ও গ্রাম পুলিশদের। সবাই যেন যে যার মতো ব্যস্ত।
খোলার দিনে ইউনিয়ন পরিষদের মতো সরকারি দপ্তরে দলবদ্ধ কুকুরের আনাগোনায় বিব্রত ও আতংক থাকলেও পরবর্তীতে রোষানলে পড়ার ভয়ে মুখ খুলছেনা সেবাগ্রহীতাদের কেউ।
এ সময় এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় অনেক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট গা ঢাকা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেশ কয়েকজন সদস্য। এরপর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার জন্য নানা জটিলতায় অদ্যাবদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদের কেউ দায়িত্ব না থাকায় গুরুত্বপূর্ণ বিষয়ে সেবাপ্রাপ্তিতে ভোগান্তির যেন শেষ নেই ইউনিয়নের বাসিন্দাদের। পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিয়ে অভিযোগের অন্ত নেই সেবাগ্রহীতাদের।
এই বিষয়ে জানতে চাইলে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
সেবাপ্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষুব্ধ অনেক সেবাগ্রহীতারা। তার উপর কুকুরের উপদ্রপ বৃদ্ধিতে যোগ হয়েছে তীব্র আতঙ্ক। ইউনিয়ন পরিষদের মতো এমন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার চরম অব্যাবস্থাপনা লাঘবে স্থানীয় সরকার মন্ত্রনালয় দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাট থেকে গত ২১ জুলাই ভোর ৪টার দিকে মাছ ধর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited