চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২৬-০৭-২৫

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (চট্টগ্রাম বিভাগ)-এর আয়োজনে এবং মাসিক আইন ও বিচার পত্রিকার পরিচালনায় ‘মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ৯টায় চট্টগ্রাম জেলা পরিষদ কনফারেন্স হল, লালদীঘিতে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মো. হাবিব উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ জনাব মো. হাসানুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম. এ. সোহেল আহমেদ মৃধা।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসিক আইন ও বিচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবু ইউসুফ জুবায়ের উল্লাহ এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাশেম।

এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম চৌধুরী, বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মিসেস শাহানা হক, কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) বাবুল সরকার, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইবনুল সাঈদ রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী এবং কক্সবাজারের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের কর্মশালা ও মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা মানবাধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) বাবুল সরকার তার বক্তব্যে জানান, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য দেশের সকল মানবাধিকার কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান, মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের দৃঢ় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলা।

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত


রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত


 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর