চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার    |    ০৭:০০ পিএম, ২০২৬-০৭-২৩

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে।
 
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতে তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স