শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:৩৭ পিএম, ২০২৬-০৭-২৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাট থেকে গত ২১ জুলাই ভোর ৪টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে একটি মাছ ধরার নৌকা। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সাগরে ভেসে পড়ে। এরপর দীর্ঘ সময় নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
২২ জুলাই সকাল ১১টায় প্রায় ৩১ ঘণ্টা পর মহেশখালীর একটি মাছ ধরার বোটের সহায়তায় নৌকাটি নিরাপদে হলবনিয়া নৌ-ঘাটে ফিরে আসে। এতে বোটে থাকা ৬ জেলেই সুস্থ ও নিরাপদে ফিরেছেন।
উক্ত নৌকার মালিক ফজল কাদের ও নৌকার মাঝি ছিলেন আব্দুল মাজেদ। নৌকায় থাকা অন্য জেলেরা হলেন, রফিকুল ইসলাম পুত্র আহমদ শরীফ, নূরুল কবিরের পুত্র সালাহ আহমদ, নূরুল কবির মকসুদ আলম ও শরীফ হোসেনের পুত্র ঈমান হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিন বিকল হওয়ার পর নৌকাটি সাগরে ভেসে থাকায় জেলেদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনরা উদ্বেগে ঘাটে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের দ্রুত সন্ধান ও উদ্ধারের আহ্বান জানানো হয়।
একপর্যায়ে সমুদ্রে অবস্থানরত মহেশখালীর একটি মাছ ধরার বোট বিকল হওয়া নৌকাটিকে দেখতে পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তাদের সহযোগিতায় নৌকাটি নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা সম্ভব হয়। নৌকাটি ঘাটে পৌঁছানোর পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর ফিরে পেয়ে স্বজনরা তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। দুশ্চিন্তার সেই কান্না মুহূর্তেই স্বস্তি ও আনন্দের অশ্রুতে পরিণত হয়।
স্থানীয় জেলেরা বলেন, জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনবাজি রেখে গভীর সাগরে মাছ ধরতে যেতে হয়। বৈরী আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রায়ই তৈরি হয়। তাই গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited