শিরোনাম
রিপোর্টার | ০৭:০৮ পিএম, ২০২৬-০৭-২২
ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, সাম্প্রতিক এ দুর্যোগে প্রায় ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাত। একই সঙ্গে প্রায় ২ হাজার ৫০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ৫০ কিলোমিটার পাকা সড়ক এবং ২৫ কিলোমিটার কাঁচা সড়ক বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে প্রায় ৬৫ কোটি টাকা প্রয়োজন হবে। এছাড়া ১২টি সেতু ও ৪৫টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রাথমিক সংস্কার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এতে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কৃষি প্রধান এ উপজেলায় বন্যার পানিতে ৬১০ হেক্টর ফসলি জমি তলিয়ে গিয়ে প্রায় ৭ কোটি ৮২ লাখ ৯৮ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ও অন্যান্য মৌসুমি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, কৃষি খাতের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন ইতোমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো ধরনের সহায়তা পাওয়া যায়নি। খুব দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি স