শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:২২ পিএম, ২০২৬-০৭-০৫
নেজাম উদ্দিন রানা, রাউজান :
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে হালদা থেকে উৎপাদিত ১২০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
৪ জুলাই বিকেলে হালদা নদীর রাউজান উপজেলার সর্তারঘাট ব্রীজ সংলগ্নস্থানে পোনামাছ অবমুক্ত উপলক্ষে মৎস্য অধিদপ্তরের আওতায় রাউজান উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোতাহার হোসেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, হালদা প্রকল্প পরিচালক মোঃ নাজিম উদ্দীন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার ভূমি রাউজান অংছিং মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাউজান মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাটহাজারী মো. শওকত আলী।
অনুষ্ঠানে জেলা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হালদা নদীর ডিম আহরণকারীগণ উপস্থিত ছিলেন। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, হালদার জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পোনামাছ অবমুক্ত শেষে মন্ত্রীদ্বয় হালদা নদী পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited