শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৬:৫২ পিএম, ২০২৬-০৭-০৪
বর্ণাঢ্য জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন বিজয়ী হয়েছে।
শনিবার (৪ জুলাই ) সকাল ১০টা থেকে বান্দরবান পৌরমাছ বাজার এর অফিস কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । আর ৬৫জন ভোটারের গোপন ব্যালেটে নির্বাচিত হয় নতুন কমিটি। দুপুরে ভোট গনণার পর নির্বাচন কমিশনার উপস্থিত সকলের সামনে ফলাফল প্রকাশ করে।
এবারের নির্বাচনে মো.রফিক আনারস প্রতীক নিয়ে ৩৭ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো.সিরাজ চেয়ার প্রতীক নিয়ে ৩০ভোট পায়। সহ-সভাপতি পদে শাহ আলম চৌধুরী বাই সাইকেল প্রতীক নিয়ে ৩৪ভোট পেয়ে নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী আনোয়ার হোসেন হারিকেন প্রতীক নিয়ে ৩৩ ভোট পায়।
সম্পাদক পদে আকতার হোসেন হরিণ প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দু শুক্কর গোলাপ ফুল প্রতীক নিয়ে পায় ২৭ ভোট। সাংগঠনিক সম্পদক পদে আপেল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয় মোহাম্মদ হাসান।
এদিকে সহ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নুরুল ইসলাম ও অর্থ সম্পাদক পদে মো.মনিরুল ইসলাম নির্বাচিত হয়।
এদিকে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইনশ্খৃলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর সভাপতি ইকবাল হোছাইন, সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুনির।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited